রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মার্কিন ট্যাংকারে আইআরজিসির হামলা, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আইআরজিসির এই হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।’

আইআরজিসি আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি ইরানের সশস্ত্র বাহিনীটির।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন