বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

হরিণাকুণ্ডুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।


এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ( ভুমি) রাজিয়া আক্তার চৌধুরী, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন প্রমূখ বক্তৃতা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন