বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

বকুলসহ ৬ জনকে হুইপ নিযুক্ত

গেজেট প্রতিবেদন

খুলনার বকুলসহ ৬ জনকে হুইপ নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বল হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করিলেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন