মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

২৫ ফেব্রুয়ারি থেকে ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশিদের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুধু ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।

এদিন বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রার্থীর ভ্রমণের আগে এ তথ্য যাচাই করা জরুরি।

এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্য ভ্রমণ করা যাবে। UKVI সেবা পাওয়ার জন্য কোনো অর্থ খরচ হবে না। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে যুক্তরাজ্যের ই-ভিসার ওয়েবসাইটে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন