হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পদত্যাগপত্র গ্রহণ করেন তিনি। পদত্যাগপত্র জমা দেয়া দুই বিচারপতি হলেন-নাইমা হায়দার ও মামনুন রহমান।
গেল ৫ ফেব্রুয়ারি নিজের পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির বরাবর পদত্যাগপত্র দেন হাইকোর্ট বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি মামনুন রহমান। দেশের বাইরে থেকে এই বিচারপতির পদত্যাগপত্রটি ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়। দুই দশকের বেশি সময় তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে বিচারপতি নাইমা হায়দারও ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

