শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাকার বাজারে আমেরিকান খেজুর-বাদাম দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

গেজেট প্রতিবেদন

রাজধানী ঢাকার বিভিন্ন দোকানে যুক্তরাষ্ট্রে উৎপাদিত খেজুর, বাদামসহ বিভিন্ন পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রমজান মাসে ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক পোস্টে মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে।

বিবৃতিতে রাষ্ট্রদূত বলেছেন, ‌‘আজ বাজারে আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে।

তিনি আরো বলেন, ‘রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন