শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

এলডিসি উত্তরণ : তিন বছর সময় চেয়ে আবেদন করল সরকার

গেজেট প্রতিবেদন

স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরদিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই আবেদন করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে একটি চিঠি পাঠান। এতে দেশি-বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, এলডিসি উত্তরণ-প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ালে বাংলাদেশ আরেকটু স্বস্তি পাবে।

অপরদিকে আগের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে চলতি বছরের ২৪ নভেম্বর। চূড়ান্ত উত্তরণের আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াও চলমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন