শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-রিশাদরা

ক্রীড়া প্রতি‌বেদক

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বছরের একটি মাসে দেশের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। আর সেই রমজান মাস শুরুর প্রাক্কালে রমজান মোবারকবাদ জানালেন দেশের ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।’

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, ‘রমাদান মুবারাক। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।’

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। সবার রোজা কবুল হোক। রমজান মোবারক।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন