শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ড বাইট’ না দিয়ে ‘কাজ করে দেখাব’ : বাণিজ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ড বাইট’ দেব না, কাজ করে দেখাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিনিয়োগের প্রাথমিক শর্ত স্থিতিশীল পরিবেশ উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করব।

তিনি আরও বলেন, সিন্ডিকেট নিয়ে সাউন্ড বাইট দেব না, কাজ করে দেখাব। এলডিসি গ্র্যাজুয়েশন বিলম্বিত করতে চাই। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

একই সুরে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, আমরা কাজ করে দেখাতে চাই।

এদিকে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন বািণজ্য প্রতিমন্ত্রী।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন