জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। একজন পোড় খাওয়া মেধাবী রাজনীতিবীদ। ছাত্রজীবনে বাম ধারার রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ। ছাত্রমৈত্রীকে নিজ হাতে খুলনা তথা বাংলাদেশে প্রতিষ্ঠা করেন।
আশির দশকের শেষে খুলনা বিএল কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। এর আগেও একবার এমপি হয়েছেন। আর এবার এমপি নির্বাচিত হয়ে তথ্য ও সম্পাচার মন্ত্রালয়ের পূর্ণ মন্ত্রী হলেন।
বন্ধু স্বপন যেমন একজন ভালো বক্তা, তেমনি টেলিভিশন টকশোতেও। ওর তথ্যনির্ভর উপস্থাপনা দর্শক শ্রোতাদের বিমোহিত করবেই।
স্বপনের পিতার নাম মহিউদ্দিন আহমেদ। বিআইডব্লিউটিসির কর্মকর্তা ছিলেন। চাকরি সূত্রে ঢাকা, খুলনা ও বরিশালে চাকরি করেছেন। ১৯৭৫ সালে আমরা একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। স্বপন নবম শ্রেণিতে খুলনা সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হয়। সেই থেকে এক সঙ্গে বেড়ে ওঠা। শিক্ষা জীবনের শেষদিন অবধি একই বিষয় (রাষ্ট্রবিজ্ঞান) নিয়ে পড়েছি। অমায়িক ব্যবহারের অধিকারী স্বপন যখন বিএল কলেজের ভিপি আমি তখন ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক।
পোড় খাওয়া ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হওয়া স্বপনরা তিন ভাই ও তিন বোন। সে সবার বড়। তার সহধর্মিণীর নাম ডালিয়া। বাবা বাড়ি পাইকগাছা। একমাত্র সন্তান আপন মিডিয়ার সঙ্গে জড়িত। নিয়মিত লেখক নিউএজে। এখন জড়িত সিজিএসের সঙ্গে। সেই ছাত্রজীবনের বন্ধুর সাথে আন্তরিকতা এখনও বজায় আছে।
গতকাল মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেও কথা হয়েছে। এর আগে খুলনায় যখনই এসেছে, তখনও কল দিয়েছে, একসঙ্গে খেতেও হয়েছে। ভালো থাকো বন্ধু। তোমার জন্য শুভ কামনা।
খুলনা গেজেট/এএজে

