শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান বাবা-মার কবর জিয়ারত করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ যান তিনি। সেখানে বাবা–মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়ারতের সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মী শামিলা রহমান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
খুলনা গেজেট/এমএনএস

