পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দাপ্তরিক কার্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এবং জালান আম্পাংয়ে অবস্থিত পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ সংশ্লিষ্ট সব অফিস রমজান মাসে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে:
অফিস চলাকালীন সময়সূচি : সোমবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:৩০ মিনিট থেকে ১:৪৫ মিনিট)।
শুক্রবার : সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:০০টা থেকে ২:০০টা)।
হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ নতুন সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

