শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাকপ্রতিবন্ধী স্ত্রীকে হত্যার পর পালালো স্বামী

গেজেট প্রতিবেদন

চট্টগ্রামের চন্দনাইশে বাকপ্রতিবন্ধী সালমা আকতার (৩৫) নামে চার কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে পালিয়েছে স্বামী নুরুল হুদা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে দোহাজারী জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

গত ৫ বছর আগে নুরুল হুদা সালমা আকতারকে কোথা থেকে নিয়ে এসেছিল কেউ বলতে পারেনি। সম্প্রতি চুরিতে ধরা খাওয়ার পর স্থানীয়রা নুরুল হুদাকে মারধরের পর বেঁধে রেখেছিল।

স্থানীয়রা জানায়, পাষণ্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধার মুখে পারেনি। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারির পরও তাকে বেশ কয়েকবার মারধর করে।

রবিবার রাতে নুরুল হুদা তার সালমাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের লাশ উদ্ধার করেছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন