ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সিরাজগঞ্জ-২ আসনের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে পুলিশের অসাবধানতায় একটি গুলি মিস ফায়ার হয়ে এক বৃদ্ধের দুই পায়ে আঘাত করে এতে তিনি আহত হন। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম এ নিশ্চিত করেন।
আহত আব্দুল মোতালেব কাজী কাওরাখোলা ইউনিয়নের বড় কয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আহত বৃদ্ধ কে দেখতে যান সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এমএনএস

