চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের বাড়িতে গেলেন জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এ সময় উভয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং মিষ্টি মুখ করেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় শরীফুজ্জামানের চুয়াডাঙ্গা শহরের বাড়িতে উপস্থিত হন জামাতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।
এ সময় শুভেচ্ছা বিনিময়, উভয়ের মিষ্টি মুখের মধ্য দিয়ে তাদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। উভয়পক্ষ এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও গণমানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুজ্জামানকে মিষ্টিমুখ করান। শরীফুজ্জামানও রাসেলকে মিষ্টিমুখ করান।
বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের অংশ হলেও এলাকার উন্নয়ন সবার ওপরে। দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। এ সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুজ্জামান শরীফও সহযোগিতার আশ্বাস দেন।
খুলনা গেজেট/এএজে

