শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২
কমনওয়েলথ পর্যবেক্ষক দল

নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল

গেজেট প্রতিবেদন

২০২৬ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল, যদিও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। আমরা মনে করি, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ইস‍্যুতে প্রাথমিক মতামত তুলে ধরে এ কথা জানান কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আডো।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচনকালীন সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কোনো তথ্য পাওয়া যায়নি। বহুদিন পর বাংলাদেশে প্রতিদ্বন্দিতামূলক এই নির্বাচন গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। তবে নির্বাচনে এআই তৈনি করা কনটেন্ট ঝুঁকি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধের সাম্প্রতিক ইতিহাস আমাদের সকলের জানা। নতুন সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে আগামীর জন‍্য।

এর আগে, শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) দুপুরে রাজধানীর এক‌টি হো‌টে‌লে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল‌্যায়ন‌ নি‌য়ে এ‌ক সংবাদ স‌ম্মেল‌নে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণ‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে নির্বাচন প্রতি‌যোগিতামূলক ও আন্তর্জা‌তিক মা‌নের হ‌য়ে‌ছে। ত‌বে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় ব‌লে হতাশা ব‌্যক্ত ক‌রে‌ন তিনি।

তিনি ব‌লেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাস‌যোগ‌্যতার স‌ঙ্গে প‌রিচালনা করা সম্ভব হ‌য়ে‌ছে। নির্বাচন প্রতি‌যোগিতামূলক হ‌য়ে‌ছে, আন্তর্জাতিক মা‌নের হ‌য়ে‌ছে। নির্বাচন ক‌মিশন স্বাধীন ও বিশ্বাসযোগ‌্যতার স‌ঙ্গে কাজ কর‌তে পে‌রে‌ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন