শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

শেখ হা‌সিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও শেখ মোশাররফ হোসেন খান সাহেবের বড় ছেলে শেখ কবির হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার জানাজার নামাজ বাদ এশা টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন