শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তারেক রহমানকে যুক্তরাজ্যের অভিনন্দন

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বলা হয়েছে, নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন, এবং একটি নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তার ওপর একসাথে কাজ করার জন্য আমরা উন্মুখ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন