শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান আজহারীর

গেজেট প্রতিবেদন

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘নির্বাচনে বিজয়ী এবং বিজিত— উভয় পক্ষকে অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে।

যাদের কাঁধে ইতোমধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তাঁরা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে— ন‍্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন