র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, নির্বাচনে কোনো জঙ্গি হামলার শঙ্কা দেখছে না র্যাব, তবুও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শেরে বাংলানগরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রযুক্তিগত সক্ষমতা ও পর্যাপ্ত জনবল রয়েছে। ঝুঁকি তাদেরই আছে, যারা নির্বাচনকে ব্যহত করবে, জাল ভোট দেয়ার চেষ্টা করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে।
বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনের ফলাফল না মেনে বিশৃঙ্খলা ও নাশকতা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা গেজেট/এমএনএস

