শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোটার স্লিপের সাথে টাকা বিলির সময় কুমিল্লা বিএনপি নেতাসহ আটক ২

গেজেট প্রতিবেদন

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সাথে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজনকে হাতেনাতে ধরা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাতেনাতে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দু’টি বান্ডেল জব্দ করা হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন