শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

৬৫৭ বিচারিক হাকিম বিচার করবেন ভোটের মাঠেই

গেজেট প্রতিবেদন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের এলাকায় নামছেন বিচারিক হাকিমরা। ইতিমধ্যে তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ (ছয়শত সাতান্ন) জন বিজ্ঞ বিচারককে ভোটগ্রহণের আগের ২ (দুই) দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ২ (দুই) দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ (পাঁচ) দিনের জন্য প্রথম শ্রেণির হাকিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারিক হাকিমরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করলে যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার (Summary Trial) নিষ্পত্তি করবেন এবং তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন-১ শাখা) বরাবর পরবর্তীতে সংযুক্ত ছকে নির্দেশিত পদ্ধতিতে প্রেরণ করবেন।

 

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন