গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত হয়েছে আরও ছয়জন।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকে যাত্রী জিকার সরদার ঘটনাস্থলে নিহত ও আরও সাত যাত্রী আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে হাসিব শেখকে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার এবং বাকিরা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

