বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

রমজানে হাইকোর্ট চলবে যে সময়ে

গেজেট প্রতিবেদন

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পযন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময় সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পযন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন