শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বিচারপতি নাঈমা হায়দার ও মামনুর রহমানের পদত্যাগ

গেজেট প্রতিবেদন

বিচার কাজ হতে বিরত রাখা বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মামনুর রহমান পদত্যাগ করেছেন। ২৪ এর গণ অভ্যুত্থানের পর হতে তাদের কাজ থেকে বিরত রাখা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ কথা জানান।

বিগত শেখ হাসিনার শাসনামলে যেসব বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি এবং দলবাজ রায় দেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে এই দুজন তার অন্যতম। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে সুপ্রিম জুডিশিয়াল কাঊন্সিলে তাদের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।

বিচারপতি মামনুর রহমান কানাডা থেকে ইমেইলে তার পদত্যাগ পত্র দাখিল করেন। আর নাঈমা হায়দার স্বহস্তে লিখিত পদত্যাগ পত্র দাখিল করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন