শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

লটারিতে সাড়ে ৩ কোটি টাকা পেলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০ লাখ দিরহাম (সাড়ে ৩ কোটি টাকা) পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। আমিরাতের আল আইনে শহরে বসবাস করেন আলাউদ্দিন হাজী আবু সাঈদ নামের এই প্রবাসী। প্রায় ২১ বছর ধরে দেশটিতে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন, সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি।

আলাউদ্দিন জানিয়েছেন, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। তিনি বলেছেন, ‘আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।’

লটারির অর্থ দিয়ে কী করবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি আলাউদ্দিন।

খুলনা গজেটে/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন