শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার : প্রেস সচিব

গেজেট প্রতিবেদন

জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন