মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জে দুই প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়াকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়া তার নির্বাচনী প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেন, যা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানী অংশের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী একটি মাইক্রোবাসে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন