বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রাইভেটকারের চালক মহিউদ্দিন মন্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে এবং ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন