শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

গেজেট প্রতিবেদন

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেহেতু বইমেলা কখন হবে এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে। এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। মিটিংয়ের পরেই সবাইকে জানিয়েও দেওয়া হতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন