শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, হেলপার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোঃ সীমান্ত নামে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হেলপার মো: সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী এএসআই জয়রাম বিশ্বাস জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়ায় খুলনাগামী একটি কাভার্ড ভ্যান পিছন দিক থেকে অপর একটি ট্রাককে সজোরো ধাকা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন