বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খালিশপুরে ৪ ডিসেম্বর থেকে আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক

ইউনিটি ক্রিকেট একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর থেকে খালিশপুরে শুরু হচ্ছে শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক কাজী ফয়েজ মাহমুদের পৃষ্ঠপোষকাতায় মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। এ টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দলগুলো লটারির মাধ্যমে গ্র“পিং ও ফিক্সার তৈরী করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ওয়াহিদুজ্জামান খান ডারউইন, বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, শেখ ফরহাদ হোসেন, নিয়াজ মোর্শেদ পল্টু, হাফিজুর রহমান মিলন, চয়ন কান্তি বিশ্বাস, দেবাশীষ, সমীর কুমার সরকার, রামিজ রাজা, মেহেদী হাসান টিপু।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন