বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাস খালে পড়ে নিখোঁজ ১, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খালে পড়ে একজন নিখোঁজ ও নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশের খালে পড়ে যায়। এতে একজন নিখোঁজ হন এবং নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খালে তল্লাশি চালাচ্ছে বলে জানান ওসি রকিবুজ্জামান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন