বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

’গরুর দাম ৯৭ হাজার,তা-ও আবার পুরোডা আমার নিজের না’

গেজেট ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় অন্য সবার মতো নিজেও কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, ‘তা-ও আবার পুরোডা আমার নিজের না। ভাগ আছে।’

খুলনা গেজেট /এসএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন