বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফিরলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ২৯ অক্টোবরের পরই মাঠে ফেরার সুযোগ ছিল সাকিবের। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকায় সাকিবের ফেরাও হয় দেরিতে।

২৫১ দিন পর ঘরোয়া ক্রিকেট ফেরার দিনে সাকিবও ফিরলেন ২২ গজে। জেমকন খুলনার জার্সিতে মাঠে নেমেছেন তিনি। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মাঠে নেমেছে খুলনা ও ফরচুন বরিশাল।

টস জিতে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে পাঠিয়েছেন তামিমের দল বরিশালকে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ রানে হারিয়েছে বেক্সিমকো ঢাকাকে।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন।

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন