বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে: তাজুল ইসলাম

গেজেট ডেস্ক 

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত‍্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্হা। শুক্রবার (৯ মে) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে এমন আশা প্রকাশ করেন।

তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্হা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত‍্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আশা করছি। তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ “ফরমাল চার্জ“ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

তিনি বলেন, ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ঐ হত‍্যকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন‍্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ‍্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন