মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫৭

গেজেট ডেস্ক

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৭০৯ জন কোভিড রোগী মারা গেলেন।

আর গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন এবং মোট সুস্থ ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন