মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন