মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গেজেট ডেস্ক

রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৯টি ইউনিট। বাকি ৫টি ইউনিট অপেক্ষায় ছিল। তবে তাদের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি জানিয়ে তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

এর আগে বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন