সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে ২০০ বোতল ফেন্সিডিলসহ নারী কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর গোপালপুর থেকে ভারতীয় তৈরি অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সহ এক নারী কে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম এর নির্দেশনায় ডিবি ওসি আনোয়ার হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল হাট গোপালপুর বাসস্ট্যান্ডে পূর্বাশা ও রয়েল কাউন্টারের সামনে থেকে পারভীনা খাতুন (২২)নামে এক মহিলা কে আটক করে। সে সময় তার কাছ থেকে ২০০পিচ ভারতীয় তৈরি অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত পারভীনা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের শাহজান হোসেনের মেয়ে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন