মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

তেরখাদায় নতুন ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহ

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বুধবার (২৩ অক্টোবর) সদ্য বদলী হওয়া ইউএনও মারুফা বেগম নেলির স্থলাভিষিক্ত হয়েছেন।

তেরখাদায় যোগদানের আগে নবাগত ইউএনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখায় কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহ “খুলনা গেজেটকে” বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। তেরখাদা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তেরখাদা উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহ ৩৫ তম বিসিএস (প্রশাসনিক) ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন