মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

গেজেট ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) সকালে এ অবরোধ করেন তারা।

অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

এর আগে এদিন সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হন। পরে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরি জাতীয়করণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন