মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিল জাতীয় নাগরিক কমিটি

গেজেট ডেস্ক

জাতীয় নাগরিক কমিটি ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে ।

এ অভিযোগ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের বাবা পলাশ।

এর আগে, বুধবার (২ অক্টোবর) রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।

এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মোট ৩১টি পৃথক অভিযোগ দায়ের করা হলো।

খুলনা গেজেট/এনএম/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন