মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩
অ্যাটর্নি জেনারেল

‘ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন’

গেজেট ডেস্ক

অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ। এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন