শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

লাশ স্তুপকান্ডে সন্দেভাজন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি বিমানবন্দরে আটক

গেজেট ডেস্ক

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কমকর্তা ঢাকা পোস্টকে বলেন, শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে (আব্দুল্লাহিল কাফি) আটক করেছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত।

প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়। পরে তথ্যযাচাইয়ে দেখা যায়, এটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ঘটনা। এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন