শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

সাবেক এমপি বদি আটক

গেজেট ডেস্ক

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে র‍্যাব-৭ জানায়, চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে বদিকে আটক করা হয়েছে। তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন