শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

গেজেট ডেস্ক

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন