মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মো. জিয়াউদ্দীন আহমেদ জানান, বারিধারা ডিওএইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।  এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে শিক্ষামন্ত্রী ছিলেন। পরে সমাজকল্যাণমন্ত্রীও হন তিনি।এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন