শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

পলক ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দ

গেজেট ডেস্ক 

সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)।

মঙ্গলবার (১৩ আগস্ট) এর মধ্যে তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্যে থাকবে।

এছাড়া একইদিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন