শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

উত্তরা পূর্ব থানা থেকে অনবরত গুলি, নিহত ১০, থানা ঘেরাও

গেজেট ডেস্ক 

উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুড়তে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, শত শত বিক্ষুব্ধ জনতা থানা ঘিরে রেখেছে। থানার ছাদ থেকে সিভিল ড্রেসে ২ জনকে রাবার বুলেট ও গুলি চালাতে দেখা যাচ্ছে।

উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১০ জনের মরদেহ আছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন